মানিকগঞ্জে সাড়ে চার লক্ষ টাকার হেরোইনসহ আটক ৪
মানিকগঞ্জে সাড়ে চার লক্ষ টাকা মুল্যের হেরোইনসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে শনিবার রাতে তাদেরকে আটক করা হয়। রোববার (১ জানুয়ারি) সকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবির) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলো-মানিকগঞ্জ সদর উপজেলার বড় সুরুন্ডি এলাকার তেজেন্দ্র চন্দ্র দাসের ছেলে চিত্ত চন্দ্র দাস (৩৯), পশ্চিম দাসড়া এলাকার মৃত হরেন্দ্র চন্দ্র রাজবংশীর ছেলে রবি চন্দ্র রাজবংশী (৪০) একই এলাকার মন্তাজ উদ্দিনের ছেলে কহিনুর ইসলাম (৩৯) এবং বেতিলা এলাকার কাজী সুন্নতের ছেলে কাজী শরিফ (২৮)। আটককৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবির ইনচার্জ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এই চার মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
প্রীতি / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ