মানিকগঞ্জে র্যাবের হাতে হেরোইনসহ আটক ৩
মানিকগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৪। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে শহরের টিন পট্টি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত হলো- মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকার তারা মিয়ার ছেলে মোঃ তারেক মিয়া (৩৯), টিন পট্টি এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে সেতু তালুকদার (৩৩) এবং সদর উপজেলার কৈতরা এলাকার অমুল্য সরকারের ছেলে অপু সরকার (৩০)।
রোববার সকাল সাড়ে ১১ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ র্যাব ৪ এর সিপিসি ৩ কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।
তিনি জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে মাদক কারবারিদের আটক করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে সাড়ে ৪ গ্রাম হেরোইন, মাদক বিক্রির দুই হাজার তিনশো ৫০ টাকা এবং ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। এঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। র্যাবের এমন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রীতি / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ