ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পিজেএল বন্ধের সিদ্ধান্ত পিসিবি'র


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১-২০২৩ দুপুর ১২:২৮

নতুন করে দায়িত্ব পেয়েই সবকিছু ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। সেই অনুযায়ী বোর্ডের দ্বিতীয় সভায় এলো পাকিস্তান জুনিয়র লিগ (পিজেএল) বন্ধের সিদ্ধান্ত। আনুষ্ঠানিক বিবৃতিতে শনিবার (৩১ ডিসেম্বর) রাতে এ সিদ্ধান্ত জানিয়েছে পিসিবি। 

বিবৃতিতে জানা যায়, পিসিবির ব্যবস্থাপনা কমিটি পিজেএল আর না চালানোর ব্যাপারে একমত হয়েছে। তবে তরুণ ক্রিকেটারদের বেড়ে ওঠার পথ পরিষ্কার রাখতে এবং আরও বেশি প্রতিভা বের করে আনতে নিয়মিত ভিত্তিতে দেশে ও বাইরে বয়সভিত্তিক সিরিজ আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর বাইরে পাকিস্তান সুপার লিগের প্রতি ম্যাচের একাদশে উদীয়মান ক্যাটাগরিতে একজন করে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার রাখার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। 

গত অক্টোবরে প্রথমবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের নিয়ে পিজেএল আয়োজন করে পিসিবি। তৎকালীন চেয়ারম্যান রমিজ রাজার মস্তিষ্কপ্রসূত এই টুর্নামেন্টের শিরোপা জেতে ভাওয়ালপুর রয়্যালস ।

 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের