ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ম্যানসিটির চেয়ে ৭ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১-২০২৩ দুপুর ১২:৩৩

প্রিমিয়ার শীর্ষস্থানের দৌড়ে গতকাল এভারটনের সঙ্গে ম্যানচেস্টার সিটি ১-১ গোলে ড্র করায় ব্যবধান বাড়ানোর আরও একটি সুযোগ পায় আর্সেনাল। ব্রাইটনকে ৪-২ গোলে হারানোর পর ম্যানসিটির সঙ্গে আর্সেনালের ব্যবধান দাঁড়িয়েছে ৭ পয়েন্টে।

ফালমার স্টেডিয়ামে ম্যাচের প্রথম ঘণ্টায় কোনো সুযোগই পায়নি ব্রাইটন। তবে শেষ দিকে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা করে তারা। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের মাঠে হারই মেনে নিতে হয় তাদের। শুরুর মাত্র ৬৬ সেকেন্ডে আর্সেনালকে এগিয়ে দেন বুকায়ো সাকা। ৩৯ মিনিটে কর্নার থেকে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ওডেগার।

বিরতির পরও সেই দাপট ধরে রাখে আর্সেনাল। ৪৭ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট ব্রাইটন গোলকিপার ঠেকিয়ে দিলেও টোকা মেরে জালের ঠিকানা খুঁজে নেন এডওয়ার্ড নাকেইতা। ৩-০ গোলে এগিয়ে থেকে সহজ জয়ের পথেই এগোচ্ছিল গানাররা। কিন্তু ৬৫ মিনিট থেকে তাদের পরীক্ষা নিতে শুরু করে ব্রাইটন। ব্যবধান কমান মিতোমা। তবে ৭১ মিনিটে ওডেগারের পাস থেকে আর্সেনালকে আবারও তিন গোলে এগিয়ে দেন মার্তিনেল্লি। ৭৭ মিনিটে ব্রাইটনের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন ইভান ফার্গুসন।  

১৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। তিনে থাকা নিউক্যাসলের সংগ্রহ ৩৪ পয়েন্ট। দুই পয়েন্ট কম নিয়ে চারে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের