ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে পল্লী কবি জসিম উদ্দিনের ১১৯ তম জন্ম বার্ষিকী পালিত


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১-১-২০২৩ দুপুর ২:২৮
ফরিদপুরে পল্লী  কবির কবরে পুস্পমাল্য অর্পণ,  আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পল্লী কবি জসিম উদ্দিনের ১১৯ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।রবিবার সকালে শহর তলীর অম্বিকাপুরের গোবিন্দপুরে পল্লী কবির কবরে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, জসিম ফাউন্ডেশন, আনছার উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধারা।

পরে কবির বাড়ির আঙ্গিনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. তাসলিমা আলী সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, এম,এ সামাদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর শাহজাহান, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা।
 
এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান বলেন, কবির বাড়ির প্রাঙ্গণে মাঠের সংস্কার ও সৌন্দয্যবৃদ্ধি এবং সংলগ্ন কুমার নদের তীর সংরক্ষণের কাজ চলমান থাকায় এবছর যথাসময়ে জসীম পল্লী মেলা শুরু করা যায়নি। সরেজমিনে পরিদর্শন করে আমরা এব্যাপারে সিদ্ধান্ত নিব। আশা করছি খুব তাড়াতাড়ি পক্ষকালব্যাপী হলেও এ মেলার আয়োজন করা সম্ভব হবে।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ