ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আল নাসেরের ইনস্টাগ্রামে ‘রোনালদো ইফেক্ট’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১-২০২৩ দুপুর ২:৪৯

গুঞ্জন সত্যি করে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি করেছে সৌদি আরবের ক্লাব আল নাসের। ধারণা করা হচ্ছে, পর্তুগিজ তারকাকে ২০ কোটি ইউরোর বেশি দিয়ে দলে টেনেছে তারা। ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড ক্লাবটির ভাগ্য কতটা পাল্টাতে পারেন, সেটা পরের বিষয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পড়ে গেছে ‘রোনালদো ইফেক্ট’।

আল নাসেরকে চেনা লোকের সংখ্যা ছিল হাতে গোনা। বিশ্বকাপ চলাকালে তারা নজর কাড়ে রোনালদোর সঙ্গে চুক্তির আভাস দিয়ে। এবার তার সঙ্গে চুক্তি করে গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। 

রোনালদোর সঙ্গে ক্লাবটি চুক্তির আগে ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার ছিল ৮ লাখ ৬০ হাজারের নিচে। আর চুক্তি ঘোষণার পর সেটা বেড়ে হয়েছে ৫২ লাখের উপর।

চুক্তির পর রোনালদো বলেছেন, ‘ভিন্ন একটি দেশে নতুন ফুটবল লিগ আবিষ্কার করতে আর তর সইছে না।' আল নাসের তাদের টুইটারে সাত সংখ্যা লেখা একটি নীল ও হলুদ জার্সি হাতে রোনালদোর ছবি প্রকাশ করেছে। 

রোনালদো আরও বলেন, ‘আল-নাসের সৌদি আরবে পুরুষ এবং মহিলা ফুটবলের উন্নয়নে যা করছে এবং তাদের দৃষ্টিভঙ্গি খুবই অনুপ্রেরণাদায়ক। বিশ্বকাপে সৌদি আরবের সাম্প্রতিক পারফরম্যান্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি বড় ফুটবল উচ্চাকাঙ্ক্ষার দেশ এবং তাদের সম্ভাবনা অনেক।’

রিয়াদভিত্তিক ক্লাব আল-নাসের সৌদি প্রো লিগে খেলে এবং দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৯টি লিগ শিরোপা জিতেছে তারা, সবশেষ ২০১৯ সালে। এবার রোনালদোর হাত ধরে তারা চার বছরের খরা কাটাতে পারে কি না, সেটাই প্রশ্ন।  

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের