ফরিদপুরে ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
ফরিদপুরের সালথায় ইজিবাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মেহেদী হাসান মাহি (২১) নামে আরেক যুবককে গুরুতর আহতবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুর-সালথা সড়কের নারানপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী মাগুরার মোহাম্মাদপুর থানার দিঘা ইউনিয়নের চিত্তশ্রম গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। আহত মেহেদী হাসান একই ইউনিয়নের নাগরা গ্রামের বাসিন্দা। তারা দুই জনই সালথায় রিসডা বাংলাদেশ ট্রেনিং সেন্টারে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছেন।
ফরিদপুরের সালথা থানার এসআই তন্নয় চক্রবর্তী বলেন, বরিবার সকাল সাড়ে ১১ টার দিকে সালথার রিসডা সেন্টারে ড্রাইভিং প্রশিক্ষণপ্রাপ্ত মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী ও মেহেদী হাসান মাহি একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তারা মোটরসাইকযোগে সালথা বাজার থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল। পতিমধ্যে নারানপুর মোড়ে পৌছেলে ফরিদপুর দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী। আর মেহেদী হাসান মাহি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
প্রীতি / প্রীতি
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান