ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

গরু পারাপার করতে বুড়িমারি সীমান্তে বিএসএফ'এর গুলিতে বাংলাদেশী নিহত


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১-১-২০২৩ দুপুর ৩:৩৪
লালমনিরহাটের বুড়িমারি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশীর নিহত হয়েছে। রবিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, রোববার ভোরে ৮/১০ জনের একদল বাংলাদেশী গরু পারাপারকারী ওই সীমান্তের ৮৪৩নং মূল পিলার দিয়ে ভারতের ১শ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতের ৯৮ বিএসএফের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় অন্যরা পালিয়ে আসলেও বিপ্লব মিয়া (২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়। পরে সঙ্গীরা গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত বিপ্লব পাটগ্রাম উপজেলার ধবলসুতী গ্রামের রশিদুল ইসলামের পুত্র। 
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য লালমনিরহাট হাসপাতালের মর্গে পাঠানো করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার