ধামইরহাটে পাঠ্যপুস্তক উৎসব দিবসে ২ লক্ষাধিক বই বিতরণ- নতুন পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা
সারা দেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে পাঠ্যপুস্তক উৎসব দিবস পালিত হয়েছে। ১ জানুয়ারী সকাল ১০ টায় শিশুদের হাতে নতুন বই বিতরণের মাধ্যমে ধামইরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও বেলা ১১ টায় সপিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে পাঠ্যপুস্তক উৎসব দিবসের শুভ সুচনা করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। নতুন বই হাতে পেয়ে উচ্ছসিত ও আনন্দিত হতে দেখা গেছে শিক্ষার্থীদের। এর পর পরই চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়েও একই ভাবে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হয়। পৃথক পৃথক ভাবে এই উৎসবে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, ইউআরসি ইন্ট্রাক্টর সৈয়দা খুরশিদা পারভীন, প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, আব্দুর রহমান সাবু, সাবিহা ইয়াছমিন, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, রিপোর্টার মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার নিম্ন ও উচ্চ মাধ্যমিকসহ ৩০টি সমমানের দাখিল ২৪টি মাদরাসা এবং ১১২টি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২ লক্ষাধিক নতুন বই বিতরণ করা হবে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন