ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬

নগরীর বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেছেন মসিক মেয়র


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১-১-২০২৩ দুপুর ৪:৫
রবিবার সকালে ময়মনসিংহ নগরীর বিভিন্ন বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ২০২৩ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় এবং কৃষ্টপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন মেয়র।বই উৎসব উপলক্ষে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বছরের প্রথম দিনে আমরা বই উৎসব উদযাপন করতে পারছি এটা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষিত করার লক্ষ্যে এটা  প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ।তিনি আরও বলেন, সরকার বিনামূল্যে বই দিচ্ছে, মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ দিয়েছে, বিভিন্ন রকম বৃত্তি ও ভাতা দিয়ে শিক্ষার সুযোগ বৃদ্ধি করেছে। এ সুযোগ কাজে ভালো ফলাফল করতে হবে, প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করতে হবে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ চাঁন মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার, এডহক কমিটির সদস্য মোঃ আবুল কাশেম, ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সরকার সাজু প্রমুখ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন পরিচালিত কৃষ্টপুর প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হবিবুর রহমান হবি প্রমুখ উপস্থিত ছিলেন। 
এছাড়া অন্যান্য বিদ্যালয়সমূহের বই উৎসবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার

পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা

গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর

ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক

হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা

ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র‌্যাব

মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড

ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪

জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে

কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট