নগরীর বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেছেন মসিক মেয়র
রবিবার সকালে ময়মনসিংহ নগরীর বিভিন্ন বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ২০২৩ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় এবং কৃষ্টপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন মেয়র।বই উৎসব উপলক্ষে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বছরের প্রথম দিনে আমরা বই উৎসব উদযাপন করতে পারছি এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে।
প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষিত করার লক্ষ্যে এটা প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ।তিনি আরও বলেন, সরকার বিনামূল্যে বই দিচ্ছে, মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ দিয়েছে, বিভিন্ন রকম বৃত্তি ও ভাতা দিয়ে শিক্ষার সুযোগ বৃদ্ধি করেছে। এ সুযোগ কাজে ভালো ফলাফল করতে হবে, প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করতে হবে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ চাঁন মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার, এডহক কমিটির সদস্য মোঃ আবুল কাশেম, ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সরকার সাজু প্রমুখ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন পরিচালিত কৃষ্টপুর প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হবিবুর রহমান হবি প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যান্য বিদ্যালয়সমূহের বই উৎসবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত