মেসিকে ‘ত্রিমুকুট’ ক্লাবে স্বাগত জানালেন কাকা
কাতারে বিশ্বকাপ জিতে আর্জেন্টাইনদের ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটানোর পাশাপাশি নিজেকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি। বিভিন্ন রেকর্ড গড়ার পাশাপাশি মেসি ঢুকেছেন একটি অভিজাত ক্লাবেও। ফিফা বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ব্যালন ডি’অর তথা ত্রিমুকুট জেতা মাত্র নবম খেলোয়াড় এখন তিনি।
অভিজাত এই ক্লাবে আছেন পেলে ও দিয়েগো ম্যারাডোনার মতো সর্বকালের সেরা ফুটবলাররাও। এবার মেসিকে এই অভিজাত ক্লাবে স্বাগত জানিয়েছেন রিকার্দো কাকা। ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি ২০০৭ সালে এই ক্লাবে নাম লিখিয়েছেন। এক ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি 'স্বাগত, মেসি' ক্যাপশন দিয়ে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে ক্লাবের নয় সদস্যের নাম ও তাদের ত্রিমুকুট জয়ের কীর্তি তুলে ধরা হয়েছে।
পেলে-ম্যারাডোনা এবং মেসি-কাকা ছাড়াও এই অভিজাত ক্লাবে জায়গা করে নিয়েছিলেন ববি চার্লটন, ফ্র্যান্স বেকেনবাওয়ার, জার্ড মুলার, পাওলো রসি, জিনেদিন জিদান, রিভালদো, রোনালদিনহো। সবার চেয়ে একটা জায়গায় অবশ্য মেসি অনেক এগিয়ে। বেকেনবাওয়ার ছাড়া অন্য কেউ দুটি ব্যালন ডি’অর জিততে পারেননি, সেখানে মেসি জিতেছেন ৭টি।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!