তিতাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কুমিল্লার তিতাসে নানা আয়োজনে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১ জানুয়ারি) উপজেলার কড়িকান্দি বাজারস্থ জাতীয় পার্টির কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. আমির হোসেন ভুঁইয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, হোমনা পৌর জাতীয় পার্টির সভাপতি রাজিব চৌধুরী, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি শেখ ফরিদ মুন্সী।
এসময় আরো উপস্থিত ছিলেন মজিদপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার শাহ আলম আজাদ, মজিদপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইমাম হোসেন ইমন, কুমিল্লা উত্তর জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব মো. রাকিবুল হাসান আবু সাইদ, কড়িকান্দি ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি মো. হানিফ মিয়া সহ জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ