সালথায় দলাদলি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত- ১০
ফরিদপুরের সালথায় গ্রাম্য দলাদলি নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগনাথদী গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
কয়েকজন গ্রামবাসী জানান, জগনাথদী গ্রামের দুটি গ্রাম্য দল রয়েছে। এরমধ্যে একটি দলের নেতৃত্ব দেন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সজিব চৌধুরী। অপর দলের নেতৃত্ব দেন একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওলিয়ার শেখ। গ্রাম্য দলাদলি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কিছুদিন আগে ওলিয়ারের সমর্থক জাহিদ শেখ সজিব চৌধুরীর দলে যোগ দেন। একপর্যায় ঘটনাটি নিয়ে রবিবার সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এতে নয়ন চৌধুরী, সজিব চৌধুরী, রেজাউল চৌধুরী, মুন্নু চৌধুরী, সেলিম চৌধুরী, জাকির মাতুব্বর, মুরাদ চৌধুরী ও শহিদুল শেখসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মুরাদ চৌধুরী, নয়ন চৌধুরী ও রেজাউল চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এলাকার পরিবেশ শান্ত করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুজন / সুজন
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান