পাটগ্রামে অধুনালুপ্ত ছিটমহলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের অধুনালুপ্ত ১১৯ নং বাঁশকাটা ছিটমহলের বাঁশকাটা দয়ালটারী মাধ্যমিক বিদ্যালয়ের ৪০০ জন ছাত্র -ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (০১জানুয়ারি) দুপুরে উক্ত বিদ্যালয়ে জনতা ব্যাংক লি. এর চেয়ারম্যান উত্তর অঞ্চলের কৃতিসন্তান বীরমুক্তিযোদ্ধা ড. এস,এম মাহফুজুর রহমানের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে লালমনিরহাট ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় উপমহাব্যবস্থাপক মোঃ সাইফুল আলম চৌধুরী, উপমহাব্যবস্থাপক হাসনীন আখতার খানম, জনতা ব্যাংক লিমিটেড কুড়িগ্রাম এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক ( এরিয়া ইনচার্জ) এ,কে,এম সামছুল আলম, সহকারী মহাব্যবস্থাপক সুশান্ত কুমার রায়, জনতা ব্যাংক বাউরা শাখার ব্যবস্থাপক মোঃ সায়েদুর রহমান, পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুর রকিব,বাউরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মামুন হোসেন সরকার প্রমুখ।
সুজন / সুজন
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন