ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নতুন নকিয়া ফোনে ব্যবহার করতে হবে না কেসিং


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭-৭-২০২১ দুপুর ১১:২০

নতুন ফোন আনছে নকিয়া। ২৭ জুলাই নয়া ফোন বাজারে আসবে। নতুন ফোনের মডেল জানায়নি প্রতিষ্ঠানটি। তবে এটা জানিয়েছে, এই ফোনে থাকবে চমক। ফোনটি ব্যবহার করতে আলাদা করে কেসিং লাগানোর প্রয়োজন হবে না।

সম্প্রতি নকিয়া মোবাইল ইন্ডিয়ার টুইটার পেজ থেকে একটি স্মার্টফোনের ছবি শেয়ার করা হয়েছে। যে স্মার্টফোন আগামী ২৭ জুলাই লঞ্চ হতে চলেছে।
যে স্মার্টফোনের ছবি শেয়ার করেছে নকিয়া, তাতে স্পষ্ট করে ওই স্মার্টফোনের বিশেষত্বও দেওয়া রয়েছে। কী সেই বিশেষত্ব, যার জন্য মানুষ অন্য সমস্ত স্মার্টফোন বাদ দিয়ে নকিয়ার ওই স্মার্টফোনই কিনবেন?

নকিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, নতুন যে স্মার্টফোন লঞ্চ করতে চলেছে নকিয়া, সেই স্মার্টফোনে আলাদা করে কোনও কেসিং ব্যবহার করার দরকার পড়বে না।

কী, শুনেই অবাক হচ্ছেন তো? বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীই কোনও ফোন কেনার পরই আগে কেসিং ব্যবহার করেন। যাতে ফোনের বডি পার্টে কোনও আঘাত লাগলেও ফোনটি যেন ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু নকিয়া দাবি করছে, তারা যে স্মার্টফোনটি লঞ্চ করছে, তার বডি পার্ট এমন জিনিস দিয়ে তৈরি হচ্ছে, যে কেসিংয়ের কোনও প্রয়োজনই পড়বে না। যদিও নতুন এই স্মার্টফোন সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করেনি নকিয়া।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন