ফরিদপুরের চরভদ্রাসনে গোডাউন থেকে ব্যবসায়ীর তেল চুরি
ফরিদপুরের চরভদ্রাসনে একটি গোডাউনের সাটারের কয়রা ও সিসি ক্যামেরা ভেঙে সয়াবিন তেল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
গোডাউনের মালিক দেওয়ান রহমত উল্লাহ(৪৭) জানান, গত রবিবার রাত ৮ দিকে উপজেলা সদরের বালিয়া ডাঙ্গী(হিন্দু) গ্রামের রনজিতের মোড়ে আমার গোডাউন তালা দিয়ে আমি ও আমার দোকানের কর্মচারীরা বাড়িতে চলে আসি।
পরের দিন সোমবার সকালে আমি কলেজ মসজিদে নামাজ পড়ে গোডাউনে এসে গোডাউনের সাটারের কয়রা ভাঙা দেখতে পায়।
পরে গোডাউনের ভেতরে ঢুকে গোডাউনের মালামাল এলোমেলো দেখতে পাই।
এসময় গোডাউনে রাখা রুপচাঁদা কোম্পানির ৫ লিটারের ২শ' ২০ টি (পঞ্চান্ন কার্টুন) সয়াবিন তেলের বোতল চুরি হয়েছে দেখতে পাই। যার বাজার মূল্য আনুমানিক ২ লাখ টাকার উপরে বলে ও তিনি জানান। অজ্ঞাতনামা চোরেরা এসময় গোডাউনের নিরাপত্তার জন্য লাগানো বাইরে এবং ভেতরে লাগানো সিসি ক্যামেরা ভেঙ্গে গোডাউনের আশেপাশে ফেলে রেখে যায় ।
তিনি আরো জানান, গোডাউনে এতো টাকার মালামাল চুরির ঘটনায় আমি ব্যবসায়ীকভাবে ভীষনভাবে ক্ষতিগ্রস্ত ও সর্বশান্ত হয়ে পড়েছি এবং এঘটনা চরভদ্রাসন থানা পুলিশকে অবগত করেছি।
ফরিদপুরের চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মিন্টু মন্ডল জানান, গোডাউনে চুরির ঘটনাটি জেনেছি এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় তদন্ত করে জড়িতদের আটকের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে ।
উল্লেখ্য, দুষ্কৃতকারীরা উক্ত ব্যবসায়ীর একই গোডাউন থেকে গত দেড়ঁ মাস আগেও একই কায়দায় কয়েক লাখ টাকার সয়াবিন তেল ও সিসি ক্যামেরা চুরি করে নিয়ে যায়।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied