ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে আরো ১৭ জনের মৃত্যু : বরিশালে ১২


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৭-৭-২০২১ দুপুর ১২:১৯

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আটজন এবং উপসর্গে নয়জন মারা গেছেন। শনিবার (১৭ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার অপর্না গোমেজ (৪২), নার্গিস আক্তার (৬০), নাসিরুদ্দিন (৬৫), তারা বালা সাহা (৮০), তারাকান্দার শাহিদা বেগম (৩৮), শেরপুর সদর উপজেলার গেন্দাফুল (৩৫), জামালপুর বকসিগঞ্জের রোকেয়া (৬০) কিশোরগঞ্জ ভৈরবের আকলিমা (৪৯)।

উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের জেসমিন রহমান (৬৩), আবদুর রশিদ (৬৫), মুক্তাগাছার মরিয়ম বেগম (৭০), সোহরাব উদ্দিন (৬৫), ফুলবাড়িয়ার পারভিন আক্তার (৩৫), আছিয়া বেগম (৪০), তারাকান্দার সুরুজ আলী (৪৮), সুনামগঞ্জের দিজেন্দ্র (৬৫) গাজিপুর শ্রীপুরের শিল্পী বেগম (৪০)।

এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় তিনজন পজিটিভসহ ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ রোগী। তাদের মধ্যে ৩৩ জন পজিটিভ ছিল। একই সময়ে উপসর্গ নিয়ে ৩৫ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুমূর্ষু ২২ রোগী।

শনিবার (১৭ জুলাই) সকালে হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে জানা যায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত তারা মারা যান। এ সময় পিসিআর ল্যাবে করোনা শনাক্ত হয়েছে শতকরা ৬৪.৩৮ ভাগ। সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২৫৩ রোগীর মধ্যে শনাক্ত হয়েছে ৮৪ জনের। বাকিরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে, মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত শুক্রবার রাতের সব শেষ রিপোর্টে ২১৯ জনের নমুনা পরীক্ষায় ১৪১ জনের করোনা পজিটিভ হয়েছে।

জামান / জামান

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের

বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি

দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল

ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ

গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার

কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের

ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার

দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চা দোকানি আটক, সংবাদ প্রকাশে কথিত বিএনপি নেতা রাজিবের বাধা