ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে আবাসিক হোটেলে থেকে মরদেহ উদ্ধার


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩-১-২০২৩ সকাল ৯:৪০
ফরিদপুরে শহরের পথিক আবাসিক হোটেল নামের একটি আবাসিক হোটেল থেকে আ. সালাম খাঁন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০২ জানুয়ারি) রাত ৮ টার দিকে ওই আবাসিক হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। 
 
মৃত্যু সালাম খাঁন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কুরসী কদমদী নামক এলাকার আ. রহমান খানের ছেলে বলে জানা যায়। তবে, তার মৃত্যুর সঠিক কারণ কেউ জানাতে পারেনি। 
 
জানা যায়,  রবিবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় সালাম খান নামের ওই বৃদ্ধ ও আনিচ (৪০) নামের এক ব্যক্তি শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পথিক আবাসিক হোটেল নামের একটি আবাসিক হোটেলে আসেন। এসময় হোটেলটির তৃতীয় তলার একটি কক্ষ ভাড়া নেন। সেখানে তারা রাত যাপন করেন। সোমবার (০২ জানুয়ারি) হোটেলটির এক কর্মচারী ওই রুমের খোঁজ নিতে গেলে রুমটি তালা দেওয়া দেখতে পান। অতঃপর তালা খুলে রুমে প্রবেশ করলে ওই বৃদ্ধের মরদেহ দেখতে পায়। পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
 
এব্যাপারে ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সনাতন কুমার মন্ডল জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখনও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ওই বৃদ্ধের মৃত্যুর কারণ জানতে চেষ্টা চলছে।
 
ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে।  এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ