পেলের নামে সব দেশে স্টেডিয়াম চান ফিফা সভাপতি
শোকের আবহে নিজের শৈশবের প্রিয় মাঠ সান্তোসের বেলেমিমো স্টেডিয়ামে চলছে ফুটবল কিংবদন্তি পেলের শেষ শ্রদ্ধা। স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া শ্রদ্ধা নিবেদন চলবে আজ মঙ্গলবার সকাল ১০ পর্যন্ত। এদিকে, সব দেশে পেলের নামে স্টেডিয়ামের নামকরণ করার আহ্বান জানিয়েছেন ফিফা সভাপতি।
দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভোগা কিংবদন্তি গত ২৯ ডিসেম্বর সবাইকে কাঁদিয়ে পাড়ি জমান না ফেরার দেশে। সোমবার স্থানীয় সময় সকাল ১০ ও বাংলাদেশ সময় সন্ধ্যা থেকে তার প্রিয় ক্লাব সান্তোসে চলছে শেষ শ্রদ্ধার অনুষ্ঠান।
ফিফা সভাপতি থেকে শুরু করে ভক্ত সমর্থকরা ফুটবলের রাজাকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করছেন। ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে কিংবদন্তির নামে স্টেডিয়াম করার আহবান জানিয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো।
আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত পেলের মরদেহ রাখা হবে এই স্টেডিয়ামেই। এরপর শুরু হবে শেষযাত্রা। সান্তোসের বিভিন্ন রাস্তায় ঘোরানো হবে তাঁর কফিন। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে মেমোরিয়াল নেকরোপল একুমেনিকায় সমাহিত হবেন কালোমানিকখ্যাত ফুটবলের যাদুকর পেলে।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!