বোনকে মেরে ফেলার প্রতিশোধে
গাড়ি থামিয়ে চিকিৎসক দম্পতিকে গুলি করে হত্যা
ভারতের রাজস্থান রাজ্যের ভারতপুরে এক চিকিৎসক দম্পতিকে গাড়ি থামিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার (২৮ মে) শহরের একটি ব্যস্ত সড়কে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে জানানো হয়ে, বাইকে করে আসা দুই ব্যক্তি ওই চিকিৎসক দম্পতির গাড়ি থামায়। তারপর তাদের ওপর গুলি চালায়। সেখানকার একটি সিসিটিভির ফুটেজে এই ঘটনা ধরা পড়েছে।
স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথমে বাইকের দুই আরোহী ওই চিকিৎসক দম্পতির গাড়িকে ওভারটেক করে সামনে চলে যায়। এরপর তারা গাড়ির বাইক থামিয়ে দেয়। সে সময় গাড়িতে থাকা ব্যক্তি জানালার কাচ নামিয়ে কথা বলতে গেলেই তাদের ওপর এলোপাতাড়ি একের পর এক গুলি চালানো হয়। তাদের হত্যার পরেই বাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।
পুলিশের ধারণা, পূর্বের কোনো শত্রুতা বা প্রতিশোধ পরায়ন মনোভাব থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা হয়তো ঘটেছে। একজন হামলাকারীকে শনাক্ত করা গছে। অভিযোগ আছে, হামলাকারীর বোনের হত্যাকাণ্ডে চিকিৎসক দম্পতির ইন্ধন রয়েছে। সেই ঘটনার প্রতিশোধেই এই কাজ হয়েছে হয়তো।
সাদিক পলাশ / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক