ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মার্টিনেজের বিশ্বকাপ পদক পাহারায় কুকুর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-১-২০২৩ দুপুর ১২:১৬

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ে অনন্য অবদান রাখেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তার কারণেই শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে জিতে ৩৬ বছরের শিরোপার খরা কাটায় আর্জেন্টিনা। এরপর থেকেই একের পর এক খবরের শিরোনাম হচ্ছেন তিনি।

ফাইনালে গোলপোস্টের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে ‘গোল্ডেন গ্লাভস’ জিতে নেন আর্জেন্টিনার এই গোলকিপার। আর সেই পদক পাহারার জন্য কুকুর নিয়োগ করেছেন মার্টিনেজ। কুকুরটি বেলজিয়ান ম্যালিনইস জাতের। পাহারা দেওয়ার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। 

সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ জানিয়েছে, ২০ হাজার পাউন্ড খরচ করে এই কুকুরকে পদক পাহারা দেওয়ার কাজে লাগিয়েছেন মার্টিনেজ।

জয়ের স্মারক চুরি হওয়ার ঘটনা ঘটে অহরহই। ব্রিটেনে সাম্প্রতিক সময়ে তারকা ফুটবলাররা চুরি–ডাকাতির শিকার হয়েছেন। রাহিম স্টার্লিং, হ্যারি ম্যাগুয়ার, অ্যালেক্স–অক্সলেড চেম্বারলিন থেকে রিস জেমস, জস টাইমলনরা এসব অনাকাক্ষিত ঘটনার শিকার হয়েছেন। এক্ষেত্রে মার্টিনেজ কোনো ঝুঁকি নিতে চাননি। তাইতো ক্লাবের হয়ে খেলতে ইংল্যান্ডে আসার আগে একটি প্রশিক্ষিত কুকুর নিজের আর্জেন্টিনার বাড়ি পাহারার জন্য রেখে এসেছেন তিনি।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের