বিপিএল মাতাতে আসছেন মালান
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)কে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে দলগুলো। শেষ মুহূর্তে ইংলিশ ক্রিকেটার দাভিদ মালানকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগামী ৫ জানুয়ারি ঢাকায় পা রাখবেন ইংল্যান্ডের তারকা এই ব্যাটার।
কুমিল্লার হয়ে আগেও বিপিএলে খেলেছেন মালান। তার খেলতে আসার বিষয়টি কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে।
সেখানে মালানের একটি ভিডিও পোস্ট করে তারা লিখেছে, ‘ওয়ার্ল্ড ক্লাস ইংলিশ টপ অর্ডার ব্যাটার, টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে এক বিধ্বংসী নাম দাভিদ মালান এবার বিপিএল ২০২৩ এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে মাঠ মাতাবেন। মালানকে ভিক্টোরিয়ান্স পরিবারে স্বাগতম।’
এদিকে গতকাল জানা গিয়েছিল বিপিএল খেলতে আসছেন না শাহীন আফ্রিদি। কেননা হাঁটুর চোট থেকে এখনো সেরে উঠেননি পাকিস্তানের তারকা পেসার।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!