ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উদ্বোধন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩-১-২০২৩ দুপুর ৩:২৯

 জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এর উদ্বোধন করা হয়। মঙ্গলবার শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে গেমসের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা,  বিভিন্ন উপজেলা থেকে আগত ক্রীড়া সংগঠক ও অংশগ্রহনকারী খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

এ বছর শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে উপজেলা পর্যায়ে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, উশু, তায়কোয়ানডো, কারাতে, রাগবি ও এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এ্যাথলেটিকসে তরুন/তরুনী, রাগবিতে তরুণ, ব্যাডমিন্টনে তরুন একক/দ্বৈত, টেবিল টেনিসে তরুন একক/দ্বৈত, রাগবিতে তরুনী, ব্যাডমিন্টনে তরুনী একক/দ্বৈত, টেবিল টেনিসে তরুনী একক/দ্বৈত, ব্যাডমিনটন মিক্স ডবল, তায়কোয়ানডোতে তরুন/তরুনী, কারাতে তরুন/তরুনী ও উশুতে তরুন/তরুনী টিমের খেলোয়াড়েরা অংশগ্রহন করবেন। প্রত্যেক ইভেন্টেই প্রতিটি উপজেলা থেকে ৫ জন খেলোয়াড় অংশ নিবেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত