ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

অর্ধশত কোটি টাকার সম্পদ হারিয়ে নিঃস্ব অসহায় বিধবা


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৭-২০২১ দুপুর ২:৫২

বাড়ী বাড়ী ভিক্ষা করে, স্টীলের থালা বাসন বিক্রি, রাস্তায় ধুপি, পিঠা বিক্রি, একমাত্র ছেলে পড়ালেখার পাশাপাশি রাস্তার ধারে চা ষ্টল করে বেঁচে থাকার জন্য সংগ্রাম। অথচ জীবনটা এমন হওয়ার কথা ছিল না। কোটি কোটি টাকার সম্পদ ছিল এই পরিবারের। উপজেলা পরিষদের মেইন গেইট থেকে মাত্র ৪০ ফিট দুরে এই সম্পত্তি। কোটি কোটি টাকার সম্পত্তি হারিয়ে নিঃস্ব অসহায় বিধবা ও তার সন্তানের আকুতি একবার হলেও বঙ্গবন্ধু কন্যা গরীব অসহায়ের জননী শেখ হাসিনার সাথে দেখা করতে চান। মনের যত কষ্টের কথা সরাসরি বলতে চান। এই অসহায় বিধবা নিয়ামতপুর উপজেলার বালাহৈর (হানুপাড়া)’  ছিন্নমূল বাসিন্দা মৃত সাইফুদ্দিনের স্ত্রী জাহানারা ও তার ছেলে জাবেদ আলী। সরেজমিনে জানা যায়, বালাহৈর মৌজার সিএস খতিয়ান ২০৩, এসএ খতিয়ান ২২৩ এবং আরএস খতিয়ান-২ এর সাবেক দাগ ২১৭, ২১৮ হাল দাগ ৩৮৭ নং এ ৯৮ শতাংশ জমির মধ্যে ২১ শতাংশ খাস সম্পত্তি হয়ে যায়। অথচ পুরো সম্পত্তির দখল করে সরকার সেখানে জেলা পরিষদ অডিটোরিয়াম ও মার্কেট নির্মাণ করে। আর অসহায় বিধবা জাহানারা ও তার সন্তান অর্থের অভাবে মানবেতর জীবন যাপন করছে। ভুক্তভোগী জাহানারা বলেন, আমার স্বামীর পূর্ব পুরুষের সম্পত্তি এটি, সিএস, এসএস এ ৯৮ শতাংশের মধ্যে ৭৭ শতাংশ সম্পত্তি পূর্বপুরুষের নামেই ছিল। কিন্তু আরএস খতিয়ানে পুরো সম্পত্তি ভূলবশত সরকারের নামে অর্থাৎ ২ নং খাস খতিয়ানভুক্ত হয়ে যায়। আদালতে রেকর্ড সংশোধনীর মামলাও করা হয়েছিল।  অথচ মামলা নিস্পত্তি না করেই অজ্ঞাত কারণে মামলাটি বাতিল করে দেওয়া হয়। আর সেই সম্পত্তির উপর নির্মাণ করা হয় সরকারী স্থাপনা। এতবড় আঘাত সস্থ্য করতে না পেরে আমার স্বামী হার্ট এ্যাটাক করে মৃত্যুবরণ করেন। স্বামী হারিয়ে দুধের শিশুকে নিয়ে আমি বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরেছি। স্থানীয় এমপির কাছেও গিয়েছি কিন্তু কোন বিচার পাই নাই। আমি আমার সম্পত্তি পাই বা না পাই আমার একটাই চাওয়া পাওয়া, মৃত্যু আগে একবার হলেও শেখের বেটি শেখ হাসিনার সাথে দেখা করতে চাই। আমার কষ্টের কথা সরাসরি বলতে চাই। আমি আপনারা সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন জানাচ্ছি। এতিম জাবেদ আলী বলেন, জায়গা তো জোর করে দখল করেছে। আমাকে অন্যায়ভাবে আটক করে বিনা নোটীশে আমার অন্যান্য সম্পত্তি, টিন, ইট, ও কাঠ অন্যায়ভাবে নিলামে বিক্রি করে দেয়। বিভিন্ন গণমাধ্যম ও সংবাদকর্মীর কাছে আমার অনুরোধ যাতে আমার এই বার্তা প্রধানমন্ত্রী বরাবর পৌঁছায়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন

হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়

গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ

৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড

পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা