ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভিক্ষুকদের মাঝে মালামালসহ দোকান ঘর বিতরণ করলেন শিবলী সাদিক এমপি


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৩-১-২০২৩ দুপুর ৩:৩৭
‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’ এই শ্লোগানে দিনাজপুরের বিরামপুর উপজেলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উদযাপণ করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী ঘোষিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় তিনজন ভিক্ষুকের মাঝে মালামালসহ দোকান ঘর বিতরণ করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক এমপি।
 
গতকাল দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংসদ সদস্য শিবলী সাদিক। সভা শেষে ৪০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
 
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, ওসি সুমন কুমার মহন্ত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপকারভোগীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত