ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

২০২৬ বিশ্বকাপেও মেসিকে দেখতে চান সতীর্থরা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-১-২০২৩ দুপুর ৪:৪২

পাঁচটি বিশ্বকাপ খেলে ফেলেছেন লিওনেল মেসি। সবশেষ কাতার বিশ্বকাপে পেয়েছেন অধরা শিরোপার ছোঁয়া। জীবনে আর কিছু চাওয়া নেই তার। তবে বিশ্বচ্যাম্পিয়ন তকমায় আরও কিছুদিন খেলে যেতে চান তিনি। অবশ্য অনেক আগেই কাতার বিশ্বকাপকে নিজের শেষ বিশ্বকাপ বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু সতীর্থরা তাকে ছাড়তে নারাজ।

আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। যৌথভাবে আসরটির আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এই বিশ্বকাপেও মেসির পায়ের জাদু দেখতে চান আর্জেন্টাইন মিডফিল্ডার মাক আলিস্তার।

২০২৬ বিশ্বকাপের সময় মেসির বয়স হবে ৩৯ ছুঁইছুঁই। তবে বয়সের থোড়াই কেয়ার করে আলিস্তার বলেন, ‘আমরা চাই না, সে জাতীয় দল ছাড়ুক। সে বলেছিল, কাতার বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ, কিন্তু আমরা তা চাই না। আমরা চাই সে আমাদের সঙ্গে থাকুক। তাই দেখা যাক কী হয়। ’

দলের প্রত্যেক সতীর্থকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মেসি। আলিস্তার বলেন, ‘গতকাল (০১ জানুয়ারি) সে আমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে। সে আমাদের প্রতি খুবই কৃতজ্ঞ। খেলা শেষে আমরা খুব একটা কথা বলতে পারিনি কারণ উদযাপন করতে চেয়েছিল। যা অর্জন করেছি তা এখনো  আমরা উপলব্ধি করতে পারছি না বলে মনে আমার। তবে আগামী পাঁচ বা দশ বছরে সবাই বুঝবে। ’

এই বিশ্বকাপ মেসির প্রাপ্য ছিল বলছেন আলিস্তার, ‘এটা তার প্রাপ্য। একমাত্র শিরোপা যা তার ছিল না এবং এখন সেটা  আছে। আমি এর অংশ হতে পেরে, তাকে সাহায্য করতে পেরে এবং এই দলকে ট্রফি এনে দিতে পেরে খুবই আনন্দিত। আমি সত্যিই তার জন্য খুব খুশি। ডি মারিয়ার জন্যেও, কারণ তারা দুজন এই ট্রফিটি অর্জনের জন্য গত দুই বছর দেশের হয়ে খেলে প্রচুর লড়াই করেছে। ’

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে