সফিউদ্দিন সরকার একাডেমীর সহকারী প্রধান শিক্ষক কে বিদায়ী সংবর্ধনা
গাজীপুরের টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক আব্দুল মতিনের অবসর জনিত এক বিরল আড়ম্বরপূর্ণ বিদায়ী অনুষ্ঠান স্কুল মিলনায়তনে গতকাল রবিবার বিকালে আবেগঘন পরিবেশে বিদায়ী সংবর্ধনা সম্মাননা দেওয়া হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগণ শিক্ষক কে বিদায়ী সংবর্ধনা প্রদানকালে কান্নায় ভেঙ্গে পড়েন। শিক্ষকের প্রতি এমন বিরল সংবর্ধনা ও সম্মাননা সহসা চোখে পড়ে না। শিক্ষার্থীদের এ ধরনের অশ্রুসজল ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠানটি উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে।
বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে অধ্যক্ষ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ভাষা সৈনিক আব্দুল মতিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য মনসুরুল ইসলাম মিলন,অধ্যক্ষ ওমর ফারুক, সহকারি প্রধান শিক্ষক আবুল কাশেম , ইয়াসমিন নাহান,প্রভাষক আব্দুল মোতালিব,সাদেকুল ইসলাম, শেখ জহির উদ্দিন, ইলিয়াস উদ্দিন আহমদ, জিএম ফারুক সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল।
সভায় বক্তাগণ বিদায়ী আব্দুল মতিনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন চাকুরী কালীন সময়ে তিনি কর্ম দিবসে কখনই প্রয়োজন ছাড়া ছুটি কাটাননি। তিনি তার সততা ও নিষ্ঠা আন্তরিকতার মাধ্যমে বিদ্যালয় সুন্দর ও সুচারুরূপে দায়িত্ব পালন করায় অভিভাবক সদস্য, অধ্যক্ষ ,সহকারি শিক্ষকগন সকলেই তার ভুয়সি প্রশংসা ও স্মৃতিচারণ করেন এবং দীর্ঘায়ু সুস্থ্য জীবন কামনা করে দোয়া বিদায় সম্মাননা সম্বর্ধনায় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় নানা উপহারসামগ্রী,শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র দেওয়া হয়।
আব্দুল মতিন অশ্রুসিক্ত নয়নে স্মৃতিচারণে বলেন আমি দীর্ঘ ৩৪ বছর এই বিদ্যালয়ে শিক্ষগতার মহান পেশায় নিয়োজিত ছিলাম, জীবনের সব সুখ আহলাদ বিসর্জন দিয়ে অফুরন্ত সময় ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে ও প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলাম, আমার ছাত্র-ছাত্রীরা আজ দেশের সুনামধন্য বিশ্ববিদ্যারয়ে পড়াশুনা করছে, অনেকে সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ে সুনামের সাথে কাজ করছেন। কেউবা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক হয়ে মহৎ পেশাকে বেচে নিয়েছে।
দীর্ঘ কর্মজীবনে যদি কোন ভুলত্রুটি করে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন।
প্রীতি / প্রীতি
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার