ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

চীনের সঙ্গে উত্তেজনা

সমুদ্রে টহল বাড়িয়েছে ফিলিপাইন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৫-২০২১ দুপুর ১:১৮

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলে চীনের আনাগোণা বাড়ছেই। এ অঞ্চলের ওপর ফিলিপাইনসহ কয়েকটি দেশের দাবি রয়েছে। সম্প্রতি চীনের দুইটি কোস্ট গার্ড জাহাজের সঙ্গে মুখোমুখি অবস্থানে পড়ে যায় ফিলিপাইনের চারটি কোস্ট গার্ড জাহাজ। এরপরেই এই এলাকায় নজরদারি চালানোর ভেসেল সংখ্যা বাড়িয়েছে ফিলিপাইন।

শুক্রবার (২৮ মে) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম জি ফাইভ। ওয়াশিংটন কেন্দ্রিক এক থিঙ্ক ট্যাঙ্কের বরাতে এসব উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের দ্য এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ (এএমটিআই) জানিয়েছে, গত ১ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত স্প্রেটলি দ্বীপপুঞ্জ এবং স্কার্বরো শোল এলাকায় ফিলিপিন্স মিলিটারি বা আইন শৃঙ্খলা বাহিনীর ১৩টি ভেসেল মোট ৫৭ বার টহল দিয়েছে।

এএমটিআই আরো জানায়, গত ১০ মাসের তুলনায় টহলের পরিমাণ অনেক বেড়েছে। আগে দেখা গিয়েছিল তিনটি ভেসেল মোট সাতবার ওই অঞ্চলে টহল দিয়েছিল। এসব তথ্য বাণিজ্যিক মেরিন ট্রাফিক এবং স্যাটেলাইটের ছবির ওপর ভিত্তি করে করা হয়েছে। চীন প্রায় পুরো দক্ষিণ চীন সাগরের ওপর সার্বভৌমত্ব দাবি করে। তাদের দাবির সঙ্গে ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম ও তাইওয়ানের বিরোধিতা রয়েছে।

সাদিক পলাশ / সাদিক পলাশ

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের