ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ আটক- ৩


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৩-১-২০২৩ রাত ৯:৩৬

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় ২ নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো- উপজেলার কালিকাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত হাজী লোকমান মিয়াজীর ছেলে জসিম উদ্দিন, একই গ্রামের মাঈন উদ্দিন মিয়ার স্ত্রী কহিনুর বেগম ও মৃত মরণ আলীর মেয়ে ঋতু আক্তার।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই আলী আশ্রাফ জুয়েলের নেতৃত্বে সোমবার গভীর রাতে পুলিশের একটি টিম কালিকাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের জসিম উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় বাড়ির মালিক জসিম উদ্দিন, তার সহযোগী কহিনুর বেগম ও ঋতু আক্তারকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, 'কালিকাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে'।

সুজন / সুজন

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত