এই চুক্তি অনন্য, কারণ আমি একজন অনন্য খেলোয়াড় : রোনালদো
পেশাদার ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো জীবন কাটিয়েছেন ২০ বছর হয়ে গেছে। পুরোটা সময় ইউরোপে ছিলেন এবং খেলেছেন দাপটের সঙ্গে। কুড়িয়েছেন অঢেল খ্যাতি। গড়েছেন অগণিত রেকর্ড। তার নতুন অধ্যায় শুরু হচ্ছে একেবারে ভিন্ন পরিবেশে। সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তি করেছেন তিনি।
মঙ্গলবার রাতে নতুন ক্লাবে পরিচয় করিয়ে দেওয়া হলো সিআরসেভেনকে। ৩৭ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টার ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশে আসায় এতটুকু অনুতপ্ত নয়। বরং আরবীয় ফুটবলকেও নতুন উচ্চতায় নিতে দৃঢ়প্রতিজ্ঞ রোনালদো।
রিয়াদের মরসুল পার্ক স্টেডিয়ামে আতশবাজি জ্বালিয়ে হাজার হাজার দর্শকের সামনে রোনালদোকে বরণ করে নেয় ৯ বারের সৌদি লিগ চ্যাম্পিয়নরা। ২০২৫ সালের জুন পর্যন্ত তারা চুক্তি করেছে পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী ফরোয়ার্ডের সঙ্গে।
যারা ভাবছেন, ক্যারিয়ার শেষপ্রান্তে বলেই অখ্যাত ক্লাবকে বেছে নিয়েছেন, তাদের জবাব দিলেন রোনালদো এভাবে, ‘সৌদি আরবে এসেছি মানে আমার ক্যারিয়ারের এটাই শেষ নয়। এ কারণেই আমি পাল্টাই এবং সত্যি কথা বলতে লোকেরা কী বলছে সেটা নিয়ে আমি একদমই চিন্তিত নই।’
অনেক ক্লাবের প্রস্তাব পেয়েছিলেন দাবি রোনালদোর, ‘ইউরোপে আমার কাজ শেষ। আমি সবকিছু জিতেছি সেখানে। আমি খুশি, আল নাসেরে যোগ দিয়ে গর্বিত। লোকেরা জানে না এখানকার খেলার স্তর। ইউরোপে আমি অনেক প্রস্তাব পেয়েছিলাম, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, এমনকি পর্তুগালেও। অনেক ক্লাব আমাকে চুক্তির চেষ্টা করছিল কিন্তু এই ক্লাবকে আমি কথা দিয়েছিলাম।’
আল নাসেরের হলুদ-নীল কিট পরে যখন রোনালদো মরসুল পার্কে ঢুকলেন, তখন ২৫ হাজার দর্শকধারণক্ষমতার গ্যালারি উল্লাসে ফেটে পড়ে। চারদিকে আতশবাজির ঝলকানিতে এক রাজকীয় বরণ হয় তার। রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ আরবের ঐতিহ্যবাহী কালো বোরখা ধরনের পোশাক পরে এসেছিলেন। সঙ্গে ছিল সন্তানরাও।
রোনালদো বলেন, ‘এই চুক্তি অনন্য কারণ আমি একজন অনন্য খেলোয়াড়। এটা আমার জন্য স্বাভাবিক বিষয়। ওখানে (ইউরোপে) আমি সব রেকর্ড ভেঙেছি এবং এখানেও কিছু ভাঙতে চাই। এখানে জিততে এসেছি, এসেছি উপভোগ করতে। দেশটির সাফল্য ও সংস্কৃতির অংশ হতে চাই।’
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ