ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বছরের শুরুতে বড় জয় পেয়ে উড়ছে ম্যানচেস্টার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১-২০২৩ দুপুর ২:৪৩

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে বছরের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বোর্নমাউথকে অনায়াসে হারিয়েছে এরিক টেন হ্যাগের দল।

মঙ্গলবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়েছে ইউনাইটেড। এতে পয়েন্টের দিক থেকে তারা ধরে ফেলেছে তিনে থাকা নিউক্যাসল ইউনাইটেডকে।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে রেড ডেভিল্সরা। একের পর এক আক্রমণে সফরকারীদের দিশেহারা করে ফেলে এরিকসন-রাশফোর্ডরা। 

ফল পেতেও বেশি দেরি হয়নি তাদের। ২৩তম মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের চমৎকার ফ্রি কিকে ছুটে গিয়ে দারুণ ভলিতে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। আলেহান্দ্রো গার্নাচোর কাট ব্যাকে বল পেয়ে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন লুক শাও। 

 ম্যাচের অন্তিম মুহূর্তে মার্কোস রাশফোডের গোলে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে