ওএমএসের চাল পাচার, উপজেলা যুবলীগ সভাপতিকে অব্যাহতি
ওএমএসের চাল পাচারের ঘটনায় দিনাজপুরের বিরামপুর উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামালকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে দিনাজপুর জেলা যুবলীগ সভাপতি রাশেদ পারভেজ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে দিনাজপুরের বিরামপুর উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামালকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের কারণে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আবু হেনা মোস্তফা কামাল বলেন, বিজ্ঞপ্তির কথা শুনেছি। তবে আমাকে এখনো লিখিতভাবে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর সরকার ঘোষিত ৩০ টাকা কেজি দরের ওএমএসের চাল বিতরণের শেষদিন ছিল। ওইদিন ওএমএস চালের ডিলার উপজেলা যুবলীগ সভাপতি কামাল হোসেনের গোডাউন থেকে ভ্যানে ১৪ বস্তা চাল অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা উদ্ধার করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালগুলো জব্দ করেন।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে অন্য একটি দোকানে তল্লাশি চালিয়ে আরও চার বস্তা চাল জব্দ করা হয়। চালগুলো উপজেলা খাদ্য কর্মকর্তার হেফাজতে সরকারি গোডাউনে রাখার নির্দেশ দেন ইউএনও। এ ঘটনায় জেলা খাদ্য কর্মকর্তা ও উপজেলা খাদ্য বিভাগ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের বিষয়ে ইউএনও পরিমল কুমার সরকার বলেন, ওএমএসের চাল জব্দের বিষয়ে গঠিত জেলা কমিটি তদন্ত শেষ করেছে। উপজেলা থেকে গঠিত তদন্ত কমিটি আগামী দুদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied