শাহজাদপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরেও বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের গৌরবময় ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৪ঠা জানুয়ারি) সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে বেলা ১১ টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, যুগ্ম-সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসাদুল্লাহ তুষার, কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুমগ্ন করিম, বিআরডিবি’র চেয়ারম্যান সাবেক ভিপি লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহেদ শেখ কাজল, পৌর আওয়ামী লীগের সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মারুফ হাসান সুনাম, সম্পাদক মো. নিয়ন মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওনুর রহমান শিবু, রিমন হোসাইন, সাধারন সম্পাদক আলহাজ্ব মো. রাসেল শেখসহ শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন