ফের বাংলাদেশকে ধন্যবাদ জানাল মেসিরা
কাতার বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনাকে বিপুল সমর্থন দিয়েছে বাংলাদেশের আর্জেন্টিনার ভক্তরা। ৩৬ বছরের আক্ষেপ মিটিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলা আর্জেন্টিনা ধন্যবাদ জানাতে ভুল করেনি বাংলাদেশকে। গেল বিশ্বকাপে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পতাকা উড়েছে, মিছিল হয়েছে। এমন অকৃত্তিম ভালোবাসা ও সমর্থন দেখে বরাবরের মতোই আপ্লুত আর্জেন্টাইনরা। বাংলাদেশে আর্জেন্টিনা ভক্তদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যা নিয়ে বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
বিশ্বকাপ জয়ের পর কৃতজ্ঞতা জানানো পর এবার আনুষ্ঠানিক ধন্যবাদ দিতে আর্জেন্টিনায় বাংলাদেশের অনারারি কনসাল লিয়ান্দ্রো গাবারদিকে কাল আমন্ত্রণ জানান আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া। এসময় প্রায় ২০ মিনিটের সাক্ষাতে বাংলাদেশের ভক্তদের গাবারদির মাধ্যমে এএফএ প্রধান আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ও অ্যাসোসিয়েশনের ধন্যবাদ পৌঁছে দেন।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আর্জেন্টিনার গণমাধ্যম ‘ক্লারিন’। এতে বলা হয়, আর্জেন্টিনা দলকে বাংলাদেশে নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। বাংলাদেশের এই আগ্রহের কথা এএফএ সভাপতিকে জানিয়েছেন গাবারদি।
এএফএর এক বিবৃতির সূত্রে ‘ক্লারিন’ গাবারদির মন্তব্যও প্রকাশ করেছে। তিনি জানান, ‘বিশ্বকাপ চলাকালে ঢাকা এবং অন্যান্য শহরে ভালোবাসামাখা সমর্থনের জন্য জাতীয় দলের পক্ষ থেকে বাংলাদেশের সব মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্লদিও তাপিয়া।’ বিবৃতিতে আরও জানানো হয়, মেসিদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, সেসব নিয়েই কথা বলেছেন গাবারদি, (আর্জেন্টিনা) জাতীয় দলের বিশ্বকাপ জয়ে বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত নিজেদের সমর্থন প্রকাশ করেছে এবং উদ্যাপন করেছে।
উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও বিশ্বকাপ নিয়ে বাংলাদেশিদের উন্মাদনার কথা এখন গোটা বিশ্বই জানে। বিশেষ করে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের ভালোবাসায় রীতিমতো মুগ্ধ আর্জেন্টাইনরা। কাতার বিশ্বকাপ উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় বড় পর্দায় দেখানো হয়েছে খেলা। বাংলাদেশের মানুষের এ সমর্থনের কথা ঢালাওভাবে প্রচারিত হয়েছে আর্জেন্টাইন গণমাধ্যমে। বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল।
প্রীতি / প্রীতি
ম্যারাডোনার মৃত্যুর মামলার রায় ২২ ডিসেম্বর
‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন
‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’
কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস
এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক
‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’
বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ
বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়
নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে
আম্পায়ারিংয়ের ‘চুরি’ ধরতে ড্রোন কিনবে বিসিবি
বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ