ঠাকুরগাঁওয়ে বিজিবি’র শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ
ঠাকুরগাঁওয়ে বিজিবি’র শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন ও শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার রাণীশংকৈল উপজেলার গোগর ঈদগাঁহ মাঠে কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি বিজিবি’র রংপুর রিজিওন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, বিএসপি, বিজিওএম, পিএসসি। পরে উপজেলার বড় গড়গাঁও এলাকায় বিজিবি সদস্যদের শীতকালীন প্রশিক্ষণ সরেজমিনে পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
ঠাকুরগাঁও বিজিবি’র আয়োজনে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রধান অতিথি বিজিবি’র রংপুর রিজিওন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, বিএসপি, বিজিওএম, পিএসসি। বিশেষ অতিথি বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সোহরাব হোসেন, পিএসসি, ৫০ বিজিবি ও শীতকালীন ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ, রংপুর রিজিওনের পরিচালক (অপারেশন) লে. কর্ণেল সালাউদ্দিন নয়ন, পিএসসি, ৫৬ বজিবির পরিচালক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম, শীতকালীন ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর আশিক সিদ্দিকি, ৫০ বিজিবির সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
এ সময় বিজিবির পক্ষ থেকে জেলার রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার ৩ শতাধিক শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে শিতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে বিজিবির উর্দ্ধতন কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। শেষে শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহনকারী সকল সদস্যদের সাথে কথা বলেন বিজিবির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। পেশাগত উৎকর্ষতার পাশাপাশি বিভিন্ন ধরনে প্রশিক্ষণ অত্যন্ত গরুত্বপুর্ন উল্লেখ করে শীতকালীন প্রশিক্ষণের মাধ্যমে বিজিবি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন অভিযানিক, প্রশাসনিক এবং সাংগঠনিক সমন্বয় নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিজিবি’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
প্রীতি / প্রীতি
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ