বিশ্বকাপে ভারত-পাকিস্তান ফেভারিট নয় : সাঙ্গাকারা
বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় স্বাগতিক দেশ ফেভারিট থেকেই খেলতে নামে বেশিরভাগ সময়ে। সেটা যদি ভারতের মতো কোনো শক্তিশালী দেশ হয়, তাহলে কথাই নেই। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হবে ভারতে। ২০১১ সালে ঘরের মাঠে ২৮ বছরের ট্রফি খরা ঘুচিয়েছিল তারা।
এবারও তাদের হাতে ট্রফি দেখার প্রত্যাশা বাড়াবাড়ি নয়। উপমহাদেশের মাটিতে এই বিশ্বকাপে তাদের সঙ্গে পাকিস্তানকেও ফেভারিট মনে হচ্ছে। কিন্তু কুমার সাঙ্গাকারার মত ভিন্ন।
শ্রীলঙ্কার কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটসম্যান সাঙ্গাকারা স্টার স্পোর্টসের শোতে জানান, এবারের ওয়ানডে বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ফেভারিট নয়। তার যুক্তি ক্রিকেট পাল্টে গেছে, বিদেশি দেশগুলো স্পিন খেলা আয়ত্তে নিয়ে এসেছে।
সাঙ্গাকারা বলেন, ‘২০১১ সাল থেকে ক্রিকেটে অনেক পরিবর্তন এসেছে। তখনকার সময়ে এশিয়ান কন্ডিশনে আমি উপমহাদেশের ক্রিকেটারদেরই ফেভারিট বলতাম। এই বছরগুলোতে আমি মনে করি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের ক্রিকেটাররা উপমহাদেশের ক্রিকেটারদের থেকে ভালোভাবে স্পিন খেলছে।’
২০১১ বিশ্বকাপ হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা-ভারত এই তিন দেশ মিলিয়ে। ফাইনালে সাঙ্গাকারাদের হারিয়েই প্রায় তিন দশক পর বিশ্বকাপ ট্রফির স্বাদ পায় ভারত। ১২ বছরের ব্যবধানে ভারতে বসতে যাচ্ছে এক দিনের ক্রিকেটের সর্বোচ্চ আসর। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বসবে বিশ্বকাপের আসর।
এশিয়ার দেশগুলোর আক্রমণের মূলে স্পিন। সেই দিক বিবেচনা করে সাঙ্গাকারা জানিয়েছেন তার ভাবনার কথা। নিজেদের দেশে বিশ্বকাপ কি সহজে হাতছাড়া করবেন রোহিত শর্মার দল?
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!