ফরিদপুরে পিতা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড
ফরিদপুরে পিতা হত্যার দায়ে পুত্র মিলন চৌধুরীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় প্রদান করেন ।
মামলায় রায় বিবরনীতে জানা যায়, ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারী তারিখে জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে পুত্রের নামে জমি লিখে না দেয়ায় ক্ষিপ্ত হয়ে পিতা হারুন অর রশীদ চৌধুরীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে ছেলে মিলন চৌধুরী।
আহত অবস্থায় হারুন অর রশীদকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এঘটনায় মা হালিমন বেগম বাদী হয়ে ছেলের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানী শেষে আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় প্রদান করেন । রায় প্রদানকালে অভিযুক্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied