ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আলুর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত উলিপুরের কৃষকেরা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৫-১-২০২৩ দুপুর ৪:৩৬

কুড়িগ্রামের উলিপুরে উপজেলার বিভিন্ন এলাকায় আলু চাষিরা আলুর ক্ষেত পরিচর্যায় 
ব্যস্ত সময় পাড় করছেন। উপজেলায় শীতের প্রভাব বেশি থাকলেও আলু চাষে এর কোন প্রভাব পড়েনি। তীব্র শীতের মধ্যেও আলুর বাম্পার ফলন দেখা যাচ্ছে।
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, একরময় একর জমিতে আলু চাষ করেছে আলু চাষিরা। আলুর বাম্পার ফলন হয়েছে সকল এলাকা গুলোতে। আলুর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন আলু চাষিরা। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এবারে উপজেলায় পৌরসভা সহ আলু চাষের লক্ষ্য মাত্রা প্রায় ৭'শ ২০ হেক্টর। এ পর্যন্ত অর্জিত হয়েছে প্রায় ৮'শ ৯০ হেক্টর। লক্ষ্য মাত্রার চেয়ে ৭০ হেক্টর বেশি অর্জিত হয়েছে। বাম্পার ফলন হওয়ায় আলু চাষিরা অধিক লাভের আশা করছেন। তারা বলেন মাত্র ৯০ দিনের মধ্যে এ আলুর ফলন হয়ে থাকে। আলুর বাজার দর ভালো থাকলে অনেক লাভবান হতে পারব বলে জানান তারা। 
উপজেলার দলদলিয়া ইউনিয়নের আব্দুল গনি বলেন, আমি প্রায় ১'শ ৬০ শতক জমিতে স্টিক জাতের আলু লাগিয়েছি। এখন আলু চাষ করার ৩০ দিন হয়েছে। ফলনও অনেক ভালো হয়েছে।  আর মাত্র ৩০ দিনের মধ্যে আলু বাজার জাত করা হবে। বাজার দর ভালো থাকলে অনেক লাভবান হতে পারব। তিনি আরও বলেন ১'শ ৬০ শতক জমিতে আলু চাষে মোট খরচ হবে প্রায় ১ লক্ষ টাকা যার এ পর্যন্ত খরচ হয়েছে ৭০ হাজার টাকা। আলু উঠানো পর্যন্ত বাকি ৩০ হাজার টাকা খরচ হবে। উক্ত জমিতে আলু পাবার আশা করছেন প্রায় ২৪ হাজার ৫'শ কেজি। যার বর্তমান বাজার মুল্য প্রায় ২ লক্ষ ৪৫ হাজার টাকা। আশা করি উক্ত জমিতে লাভ হবে প্রায় ১ লক্ষ ৪৫ হাজার টাকা পর্যন্ত বলে জানান তিনি। 
উপজেলার ঘাটিয়াল পাড়া গ্রামের আলুর ক্ষেত পরিচর্যার কাজে আসা শ্রমিক আবুল হোসেন, মকবুল হোসেন, মজিবর রহমান ও হোসেন আলী বলেন, এবারে আলুর ফলন অন্য বছরের তুলনায় অনেক ভালো হয়েছে। আলু চাষে অনেক আগ্রহ বেড়েছে আলু চাষিদের। আমরা প্রতিদিন আলু নিড়ানির কাজ করে পারিশ্রমিক পাই ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। এছাড়া উপজেলার থেতরাই ইউনিয়নের আলু চাষি মফিল, হোসেন আলী, কাশেম ভাটিয়া বলেন, এবারে শীতের দাপট বেশি থাকার পড়েও আলুর বম্পার ফলন হয়েছে। এবারে যেভাবে আলুর ফলন দেখা যাচ্ছে তাতে কোন বছরে এরকম ফলন হয়নাই। গুনাইগাছ ইউনিয়নের শুকদেবকুন্ড গ্রামের রফিকুল মেম্বার বলেন আমি প্রায় ৫০ শতক জমিতে আলুর চাষ করেছি অনেক বাম্পার ফলন হয়েছে আর মাত্র কয়েক দিনের মধ্যে আলু উঠাতে পারব বলে তিনি আশা করছেন। উপজেলার বজরা ইউনিয়নের রশিদুল ও নজরুল ইসলাম এবং জুম্মাহাট কাঁঠালবাড়ি গ্রামের সুশান্ত কুমার সরকার বলেন, এবার তীব্র শীত থাকার পড়েও আলুর বম্পার ফলন হয়েছে। আশা করি অনেক লাভবান হব। 
এ বিষয়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, আমার এলাকা গুলোতে এবারে আলুর বম্পার ফলন হয়েছে। আর মাত্র কয়েক দিনের মধ্যে আলু উঠাতে পারবেন আলু চাষিরা। আলু চাষিদের বিভিন্ন ধরনের রোগ বালাই ও পোকামাকড় নিধন সম্পর্কে পরামর্শ দেয়া হয়েছে। তীব্র শীতের দাপট থেকে আলুর ফলন  রেহাই পেতে বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান তিনি। 
উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশাররফ হোসেন বলেন, উপজেলায় আলু চাষের লক্ষ্য মাত্রা প্রায় ৭'শ ২০ হেক্টর। এ পর্যন্ত অর্জিত হয়েছে প্রায় ৮'শ ৯০ হেক্টর। লক্ষ্য মাত্রার চেয়ে অর্জিত বেশি হয়েছে। তিনি আরও বলেন এবারে আলু চষের আগ্রহ বেড়েছে আলু চাষিদের। উপজেলার কৃষি উপ-সহকারী কর্মকর্তারা মাঠে আলু চাষিদের বিভিন্ন ধরনের রোগ বালাই পোকামাকড় দমন সম্পর্কে পরামর্শ দিয়ে আসছেন। এবারে আলুর ফলন অনেক ভালো হয়েছে। বাজারে আলুর দর ভালো থাকালে আলু চাষিরা অনেক লাভবান হবেন বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির