খাবার খেয়ে অজ্ঞান একই পরিবারের ৫ জন
চট্টগ্রামের পটিয়ায় রাতের খাবার খেয়ে একই পরিবারের ৫ জন অজ্ঞান হয়েছেন। শুক্রবার (১৬ জুলাই) রাত ১০ টায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৬নং ওয়ার্ড আলতাফ মাঝির বাড়িতে এই ঘটনা ঘটে। পরে রাত ৩ টায় অজ্ঞান অবস্থায় তাদের পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে চিকিৎসা শেষে ৩ জন বাড়ি ফিরলেও বাকি ২ জনকে পটিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
অসুস্থরা হলেন মিনা আকতার (২৭), নুর আয়েশা বেগম (৬৫), ফাহাদ (৭), ইসপিতা (১৪) ও ইফতি (১৮)। এদের মধ্যে মিনা আকতার ও আয়েশা বেগমের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ওই পরিবারের বড় মেয়ে আবিদা সুলতানা।
এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ জানান, শুক্রবার রাত ১০ টায় ভাত খেয়ে ঘুমাতে গেলে একই পরিবারের (৫ জন) অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শেষে ৩ জন বাড়ি ফিরেছে বাকি দুইজন এখনো অসুস্থ অবস্থায় জেনারেল হাসপাতালে ভর্তি আছে বলে জানা গেছে। তবে ভাতের মধ্যে বিষক্রিয়া ছিল কি না তা এখনো জানা যায়নি।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied