আইজি ব্যাজ পেলো ফরিদপুরের কোতোয়ালি থানার উপ পরিদর্শক মো শামীম হাসান
২০২২ সালে ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ মামলার রহস্য উন্মোচন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবারের পুলিশ সপ্তাহে আইজি ব্যাজ পেয়েছেন ফরিদপুরের কোতোয়ালি থানার উপ পরিদর্শক মোঃ শামীম হাসান।
বৃহস্পতিবার ( ৫ ই জানুয়ারি) "ভালো কাজের পুরস্কার হিসেবে" 'পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাজ' / আইজি ব্যাজ অর্জন করেন মোঃ শামীম হাসান।
এর আগেও তিনি ফরিদপুরের সেরা উপ পরিদর্শক হিসেবে পুরস্কার গ্রহণ করেছিলেন জেলা পুলিশের কাছ থেকে।
ফরিদপুরের কোতোয়ালি থানার উপ পরিদর্শক মোঃ শামীম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২০২২ সালে ক্লূলেস ছিনতাই, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের ১০ লক্ষ টাকা চুরি, একজন মৃত সরকারি কর্মকর্তার ২০ লক্ষ টাকা চুরির মামলার রহস্য উন্মোচন সহ নানা ঘটনার সুষ্ঠু তদন্তে ভূমিকা রাখায় তাকে এই আইজি ব্যাজ প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরের রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্র্যাউন্ডে তাদের ব্যাজ পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, চলতি বছরের ৩ রা জানুয়ারি এবারের পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন তিনি রাজারবাগে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে ১১৭ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক পরিয়ে দেন সরকার প্রধান। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৮ জানুয়ারি শেষ হবে এবারের পুলিশ সপ্তাহ।
২০২২ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিতে এই পুলিশ সদস্যদের বার্ষিক এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হলো।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied