ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আ’লীগ সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে : তোফায়েল আহমেদ


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৭-২০২১ দুপুর ৪:১১

করোনা মহামারী শুরু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্টার সাথে দেশ পরিচালনা করে যাচ্ছে। করোনার প্রভাবে আন্তজার্তিক বিশ্বে বহু দেশ অর্থনীতিক ভাবে পঙ্গু হয়ে গেছে। করোনার মধ্যে প্রধানমন্ত্রী’র সুদক্ষ নেতৃত্বে দেশের অর্থনীতি সচল রয়েছে। তিনি গরীব দু:খী অসহায় মেহনতী মানুষ কে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। ১৭ জুলাই, শনিবার সকালে ভোলা সদর ইউনিয়নের প্রধামন্ত্রী’র মানবিক সহায়তা বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি’র বক্তৃতায় এসব কথা বলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি।

তিনি আরোও বলেন, আ’লীগ সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। নদী ভাঙ্গনের হাত হতে ভোলা কে রক্ষা করতে পেরেছি।  আশা করছি ভোলা -বরিশাল সেতু কাজ হয়ে গেলে ৩/৪ ঘন্টায় ঢাকা যেতে পারবো। তিনি আরোও বলেন, আলীনগর সহ ৭টি ইউনিয়নে প্রতি ইউনিয়নের ৪৫০ পরিবারকে নগদ ১০০০ টাকা ও ১০ কেজি করে চাল দেয়া হবে এবং ১৩টি ইউনিয়নে ৫৮ লাখ ৫০ হাজার টাকা দেয়া হবে বলে। 

এ মানবিক সহায়তা দলমত নির্বিশেষে সবাই পাবে বলেও তিনি জানান।ভোলা জেলা প্রশাসক মো. তোফিক-ই-এলাহী চৌধুরী’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তৃতা  রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমূখ। 

 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়