সালতামামি
এক বছরে ফরিদপুরের মহাসড়কে ২২৬ টি দুর্ঘটনা, হতাহত ছয় শতাধিক মানুষ, জরিমানা আদায় প্রায় ১৫ কোটি টাকা
ফরিদপুরে গত এক বছরে বিভিন্ন মহাসড়কে প্রায় দুই শতাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বিভিন্ন সময়ে পৃথক এসব দুর্ঘটনায় প্রায় তিন শতাধিক মানুষ নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।খোঁজ নিয়ে জানা যায় , মাদারীপুর রিজিয়নের আওতাধীন ৯৮৭ কিলোমিটার মহাসড়ক। এর মধ্যে ১৮ টি থানা ও পুলিশ ফাঁড়ি রয়েছে। ২০২২ সালের জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এসব মহাসড়কগুলোতে ২২৬ টি দুর্ঘটনা ঘটে। এতে নিহতের সংখ্যা ৩০৫ জন এবং আহত হয়েছেন ৩১৬ জন। ফরিদপুর-মাদারীপুর অঞ্চলের আওতাধীন মহাসড়কগুলোতে এসব দুর্ঘটনা ঘটে। এসব মহাসড়কে বেপরোয়া চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ প্রায় ১৫ কোটি টাকা জরিমানা আদায় করেছে।
মাদারীপুর রিজিয়ন (হাইওয়ে পুলিশ) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এসব মহাসড়কে বেপরোয়া গতীতে ও ট্রাফিক নিয়ম না মেনে যানবাহন চালানোর অপরাধে হাইওয়ে ও জেলা পুলিশ ১৩ কোটি ১১ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছে। এছাড়াও একই সময়ে বিভিন্ন যানবাহন থেকে ১ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করেছে ফরিদপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।
এ বিষয়ে ফরিদপুর জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম নাসির জানান, ২২টি জাতীয় মহাসড়কে সব ধরনের অবৈধ থ্রি-হুইলার (নছিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্র, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল) চলাচল বন্ধের নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও এসব অবৈধ যান সহাসড়কে অবাধে চলাচল করছে। যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দক্ষিণবঙ্গের আঞ্চলিক ও দূরপাল্লায় পরিবহন চলাচল বৃদ্ধি পেয়েছে। মহাসড়কে অবৈধ যান চলাচলের কারণে প্রতিনিয়ত নানা দুর্ঘটনা ঘটছে।
সড়ক দুর্ঘটনার আরেকটি কারণ হল ত্রুটিপূর্ণ সড়কব্যবস্থা। মহাসড়কগুলোতে বাঁক থাকার কারণে সামনের দিক থেকে আসা গাড়ি দেখতে না পেয়ে অনেক চালক দুর্ঘটনা ঘটিয়ে থাকে। রাস্তার পাশে হাট-বাজার স্থাপন এবং ওভারব্রিজ না থাকাও দুর্ঘটনার অন্যতম কারণ।
ফরিদপুর জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক জোবায়ের জাকির জানান, সড়ক দুর্ঘটনার জন্য শুধু চালকরাই যে দায়ী তা নয়, যাত্রী, পথচারী, রাস্তার পাশের দোকান, স্কুল, অনেক সময় বৃদ্ধ-বাচ্চারাও দৌড়ে রাস্তা পার হয়। রাস্তায় অনেকসময় কম গতির নসিমন করিমন ভুটভুটি চলে। তাদের মাঝেও সচেতনতা তৈরি করা প্রয়োজন। সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সরকার, চালক, মালিক, শ্রমিক ও যাত্রী সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। সকলের মনে রাখা উচিৎ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক প্রবীর কান্তি বালা এ বিষয়ে জানতে চাইলে বলেন, নানা কারনে দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে
চালকের অসাবধানতা-অদক্ষতা ও লাইসেন্সবিহীন অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, রাস্তার স্বল্পতা-অপ্রশস্ততা, মহাসড়কে স্বল্পগতির যানবাহনের চলাচল, পাল্লা দিয়ে গাড়ী চালানো ও ওভারটেকিং, ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞতা ও ট্রাফিক আইন ভঙ্গ করা, রাস্তার মোড়ে প্রয়োজনীয় ডিভাইডার না থাকা, ওভারব্রিজের স্বল্পতা, সড়ক ব্যবহারকারীদের মধ্যে অসচেতনতা, ফুটপাত হকারদের দখলে থাকা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, সড়কের ওপর অবৈধ হাটবাজার ও স্থাপনা, যত্রতত্র রাস্তা খোঁড়াখুঁড়ি, অতিরিক্ত মাল ও যাত্রী বোঝাই প্রভৃতি কারণে নিয়ন্ত্রণ বাধাগ্রস্ত হয়ে পড়ে।
এ বিষয়ে পরিবহনের চালক জয়নাল আবেদিন, ফারুক ও মোবারক রা জানান, অনেক দুর্ঘটনা ঘটে রাস্তার কারণে। বাধ্য হয়ে দীর্ঘক্ষণ গাড়ি চালানোর কারণেও দুর্ঘটনা হয়। ছোট যানবাহনগুলো আইন না মেনে রাস্তায় এলোমেলো চলাচল করে। তাদের বেপরোয়া চলাচলে দুর্ঘটনা ঘটে। রাস্তার ওপর হাটবাজার, রাস্তায় গাড়ি আছে কিনা, তা না দেখেই পারাপারের প্রবণতার কারণেও দুর্ঘটনা হয়। অথচ দুর্ঘটনা হলে সব দায় চাপানো হয় চালকের ওপর।
ফরিদপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) তুহিন লস্কর জানান, ২০২২ সালের জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ফরিদপুরের আওতাধীন সড়ক-মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে ৫ হাজার ৫৯৩টি মামলা করা হয়। এর থেকে ১ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও প্রায় ১০ হাজার রেজিস্ট্রেশনবিহীন মোটরবাইক জব্দ ও রেজিস্ট্রেশন করা হয়েছে। এতে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ১০ কোটি টাকা।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়ন ফরিদপুর কার্যালয়ের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম জানান, মহাসড়কগুলোতে চলাচলকারী বিভিন্ন ধরনের যানবাহনগুলো হাইওয়ে পুলিশ নজরদারিতে রাখে। এ সময় বেপরোয়া চলাচলকারী যানবাহনগুলোকে মামলা ও জরিমানা করা হয়। মাদারীপুর রিজিয়নের আওতাধীন ৯৮৭ কিলোমিটার মহাসড়কের মধ্যে ১৮ টি থানা ও পুলিশ ফাঁড়িতে ৩৮টি টহল টিম রয়েছে। এসব টিমের সদস্যরা শিপটিং ভাগ করে রাতদিন ২৪ ঘন্টা দায়িত্ব পালন করে থাকেন।
তিনি আরো জানান, মহাসড়কগুলোতে চলাচলকারী সাধারণ মানুষের যাতে কোন সমস্যা না হয়,জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কগুলোয় পুলিশ সদস্যরা কাজ করে থাকেন। সড়ক দুর্ঘটনা রোধেও পুলিশ চালকদের সচেতনতার পাশাপাশি নিয়ম অনুযায়ী সব ধরনের কাজ করছেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন
রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল