ঈশ^রদীতে সংবাদ সম্মেলনে প্রশাসনকে দিয়ে হয়রানীর অভিযোগ
গ্রামীন ফোন লিমিেিটড ঈশ^রদী-আটঘরিয়ার ডিস্ট্রিউিটরের লগ ইনচার্জ পদে কৌশলে নিয়োগ পত্র ছাড়াই দায়িত্ব পালন করানোসহ মিথ্যা মামলা করে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ঈশ^রদীর আরকান্দি গ্রামের কুসুম শেখ তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে কুসুম শেখ বলেন,উক্ত কোম্পানীতে লগ ইনচার্জ পদে নিয়োগ পত্র ছাড়াই আমাকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ দেওয়ার পর থেকে কোন প্রকার অনিয়মের আশ্রয় নেইনি এবং কোন প্রকার প্রতারনাও করিনি। অথচ নিয়োগ দেওয়ার পর থেকে নিয়োগ পত্র চাইলে কৌশলে সময় ক্ষেপন করে আমাকে নিয়োগ পত্র দেওয়া হয়নি। এমনকি আমাকে নিয়োগ দেওয়ার আগে ভুল বুঝিয়ে আমার নিকট থেকে একটি সাদা চেকে সাক্ষর করিয়ে নিজেদের কাছে রেখে দেন। শুধু তাইনা,কোম্পানীর ভোল্ট এর এক সেট চাবি আমাকে দেওয়া হলেও আমি সেই চাবি প্রতিদিন কর্ম শেষে তাদেরকে বুঝিয়ে দিয়ে বাড়ি যেতাম। মালিক পক্ষ আরও এক সেট চাবি নিজেদের নিকট রেখে ইচ্ছামত ভোলট ব্যবহার করতেন। মালিক পক্ষের অশুভ উদ্দেশ্য বুঝতে পেরে আমি সেই সিকিউরিটি চেক উদ্ধারের মামলা করলে মালিক পক্ষ আমার উপর ক্ষিপ্ত হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। এক পর্যায়ে তারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে প্রশাসনকে দিয়ে নানা প্রকার হয়রানী করতে থাকে। বর্তমানেও তারা আমাকে ও আমার পরিবারকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন,কুসুম শেখের মা মাজেদা শাহীন, ভাই মঞ্জুর রহমান,শ^শুর সুলতান মীর ও চাচা মসলেম উদ্দিন ।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা