দুপুরে তামিম-নাসির, সন্ধ্যায় সাকিব-মাশরাফির লড়াই
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠ নামছে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দল। তামিমের দল খুলনা টাইগার্স খেলবে নাসির হোসের ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে। আর সাকিবের ফরচুন বরিশাল লড়বে মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে।
শনিবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডমিনেটর্স-খুলনা টাইগার্স। আর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে লড়বে ফরচুন বরিশাল।
ঢাকা-খুলনা নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে। ঢাকার মূল শক্তি পেস। তাসকিন আহমেদের সঙ্গে আছেন জাতীয় দলের আরেক পেসার শরিফুল ইসলাম। যদিও তাকে ২০ জানুয়ারির আগে পাওয়া যাবে না। এ ছাড়া দেশি পেসার আল আমিন, শ্রীলঙ্কান চামিকা করুণারত্নে ও পাকিস্তানি পেসার সালমান এরশাদ আছেন স্কোয়াডে। ব্যাটিংয়ে দেশিদের মধ্যে আছেন সৌম্য সরকার, নাসির হোসেন ও মোহাম্মদ মিঠুন। তারাও ভুগছেন ফর্মহীনতায়। ব্যাট হাতে রানের দায়িত্ব নিতে হবে দুই পাকিস্তানি আহমেদ শেহজাদ ও শান মাসুদকে।
অন্যদিকে সব বিভাগে নজর রেখে দল সাজিয়েছে খুলনা টাইগার্স। ব্যাটসম্যান-বোলার-অলরাউন্ডার মিলিয়ে আছে ভারসাম্য। নাসিম শাহ-ফখর জামানদের মতো ক্রিকেটারদের সঙ্গে আছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, ইয়াসির আলী, নাসুম আহমেদের মতো তারকারা। তামিমের মতো ক্রিকেটার থাকলেও খুলনার নেতৃত্বে ইয়াসির আলী। তবে স্কোয়াডে বিদেশিদের মধ্যে পাকিস্তানের আধিক্য বেশি থাকায় খুলনাকে ভুগতে হতে পারে। কারণ পাকিস্তান সুপার লিগ শুরু হলে তাদের আর পাওয়া যাবে না। তখন নতুন করে খুঁজতে হবে ক্রিকেটার।
এদিকে দারুণ জয় দিয়ে বিপিএল শুরু করেছে মাশরাফির সিলেট। অবশ্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের সামনে দাঁড়াতেই পারেনি। তার আজ লড়বে সাকিবের বরিশালের বিপক্ষে। দুই দলের লড়াই ছাপিয়ে মাশরাফি-সাকিবের লড়াই মুখ্য হয়ে দাঁড়াবে।
বিরতির পর বিপিএলে ফিরে সাকিবকে দলে ভিড়িয়ে চমকে দিয়েছিল ফরচুন বরিশাল। তার নেতৃত্বে গতবার চ্যাম্পিয়ন হতে হতেও হয়নি। ফিরতে হয়েছে রানার্সআপ হয়ে। এবার কেমন করবে সাকিবের দল?
সাকিবের সঙ্গে এই দলে খেলবেন বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগেরবার ক্রিস গেইল ছিলেন। এবার তিনি না থাকলেও আছেন সেই দেশেরই বিশালদেহী রাকিম কর্নওয়াল। যিনি সিপিএলে ঝড় তুলেছিলেন। সাকিবের দলের শক্তি স্পিন। তার সঙ্গে আছেন মিরাজ-কর্নওয়ালরা। স্পিনের তুলনায় পেসে কিছুটা দুর্বল।
অন্যদিকে অন্য আসরে ধুঁকতে থাকা সিলেট এবার মাশরাফির কাঁধে নেতৃত্ব দিয়ে নতুন দিনের স্বপ্ন দেখছে। জয় দিয়ে শুরুর পর এবার তাদের পালা ধারাবাহিকতা বজায় রাখা। এই দলে একঝাঁক অলরাউন্ডারের সঙ্গে আছে মোহাম্মদ আমিরের মতো পেসার। শক্তির বিচারে কাগজে-কলমে দুই দলই প্রায় সমান, এখন দেখার বিষয় মাঠের লড়াইয়ে কে জেতে।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!