আর্জেন্টিনায় লিওনেল ও লিওনেলা নাম বেড়েছে ৭০০ শতাংশ
কাতারে ৩৬ বছরের ট্রফি খরা ঘুচিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির অনবদ্য নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য পেয়েছে তারা। তারপরই দেশে বেড়ে গেছে তাদের প্রিয় তারকার নামে সন্তানদের নাম রাখার হার।
সান্তা ফে প্রদেশের সিভিল রেজিস্ট্রি অনুযায়ী, মেসির প্রথম নাম লিওনেল মাথায় রেখে সন্তানদের নাম রাখার প্রবণতা ৭০০ শতাংশ বেড়ে গেছে আর্জেন্টিনায়। গত বছর ডিসেম্বরে জন্ম নেওয়া ৭০ জন শিশুর মধ্যে একজন করে নাম পেয়েছে ‘লিওনেল’ কিংবা ‘লিওনেলা’। গত সেপ্টেম্বর পর্যন্ত আর্জেন্টিনা অধিনায়কের নামে নাম রাখার হার ছিল প্রতি মাসে মাত্র ছয় জন।
৩০ দিনের মধ্যে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ জনে। সান্তা ফের সিভিল রেজিস্ট্রির ডিরেক্টর মারিয়ানো গালভেজ রেডিও অনুষ্ঠান সান্তা ফে এলটি৯কে বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে শিশুদের নাম রাখা হচ্ছে জাতীয় দলের সদস্যদের নামানুসারে। যেমন জুলিয়ান কিংবা এমিলিয়ানো, কিন্তু বেশিরভাগই রাখা হচ্ছে লিওনেল।’
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!