টেনিস থেকে বিদায় নিচ্ছেন সানিয়া মির্জা
ভারতের অন্যতম জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা পেশাদার টেনিসকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন। দুবাইতে অনুষ্ঠিত আগামী ডব্লিউটিএ-১০০০ টুর্নামেন্টের পরে টেনিস থেকে অবসর নেবেন তিনি।
সম্প্রতি মহিলা টেনিস অ্যাসোসিয়েশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন সানিয়া। অবসরের কারণ হিসেবে তার স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার কথাও বলেছেন তিনি। তার দাবি, বহুদিন ধরে কাফ মাসলের চোটের সমস্যায় ভুগছেন তিনি।
এর আগে গেল বছরের শেষ দিকেও অবসরের ইচ্ছে প্রকাশ করেছিলেন ৩৬ বছর বয়সী টেনিস তারকা। তবে কনুইয়ের চোটের কারণে ইউএস ওপেনে অংশ নিতে পারেননি তিনি। এ কারণেই তার অবসরে বিলম্ব হয়।
তার বক্তব্য অনুযায়ী, জানুয়ারিতে অস্ট্রেলিয়া ওপেনে শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলবেন এই টেনিস তারকা। এ টুর্নামেন্টে কাজাখিস্তানের আনা দানিলিনার সঙ্গে খেলবেন সানিয়া।
উল্লেখ্য, সানিয়া মির্জাকে এখনও পর্যন্ত ভারতের সর্বশ্রেষ্ঠ টেনিস খেলোয়াড়ের মর্যাদা দেওয়া হয়। তার ঝুলিতে ছয়টি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস শিরোপা আছে। এ ছাড়া ২০১৬ সালে অস্ট্রেলিয়া ওপেনে মহিলাদের ডাবলস শিরোপা জিতেন তিনি।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!