ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে বিশ্ব উরস শরীফ উপলক্ষে জাকের পার্টির মিশন সভা অনুষ্ঠিত


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭-১-২০২৩ দুপুর ৪:৩৭

শাহানশাহে তরিকত বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সুফি ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (রঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ আগামী ১৮ ফেব্রুয়ারী থেকে ২১ ফেবুয়ারী অনুষ্ঠিত হবে। 

এই মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের নির্দেশে ফরিদপুরে জাকের পার্টির মিশন সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাকের পার্টির আয়োজনে শনিবার (৭ জানুয়ারী) সকাল ১১ টায় শুরু হয়ে বিকেল পর্যন্ত শহরের আলাউদ্দিন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে মিশন সভায় বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সহসভাপতি মহিউদ্দিন ফকির, আব্দুর রাজ্জাক ব্যাপারী, সরোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ আলমগীর হোসেন, চরভদ্রাসন উপজেলা জাকের পার্টির সভাপতি রাজা হোসেন খান, কোতযালী থানা সভাপতি ফকির আব্দুল মান্নান, পৌর সভাপতি সানাউল্লাহ মুন্সী,মধুখালী উপজেলা জাকের পার্টির সভাপতি আঃ রব মোল্যা, জেলা মৎস্যজীবি ফ্রন্টের সভাপতি লুৎফর রহমান, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খান প্রমূখ।

মিশন সভায় জাদু মিয়া বলেন, মহাপবিত্র বিশ্ব উরস শরীফ জাকেরানদের জন্য নেয়ামত।   জাকের পার্টির চেয়ারম্যান আমাদের বলেছেন সামনে ঘোর বিপদ। এই বিপদ থেকে বাঁচতে হলে জাকের পার্টির পতাকাতলে সবাইকে থাকতে হবে। 

তিনি আরো বলেন, জাকের পার্টি পীর কেবলাজান হুজুরের পার্টি। জনগণের রক্তের উপর দিয়ে জাকের পার্টি ক্ষমতায় যেতে চায় না। জাকের পার্টি প্রেম ভালোবাসা দিয়ে, মানুষের মন জয় করে ক্ষমতায় যেতে চায়। জাকের পার্টির চেয়ারম্যান স্যারের নেতৃত্বে খুব শীগ্রই জাকের পার্টি ক্ষমতায় যাবে ইনশাল্লাহ।

প্রীতি / প্রীতি

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ