ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

সময়মতো নির্বাচন হবে, বিএনপি না আসলে কিছু যায় আসে না : কৃষিমন্ত্রী


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ৭-১-২০২৩ দুপুর ৪:৪২

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য  ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে সংবিধান অনুযায়ী সময়মতো সুষ্ঠু নির্বাচন হবে। বিএনপি বা কেউ নির্বাচনে না আসলে তাতে কিছু যায়-আসে না। তবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করব যাতে বিএনপি নির্বাচনে আসে। আগামী সেপ্টেম্বরের মধ্যেই জানা যাবে তারা নির্বাচনে আসবে কিনা। আমার দৃঢ় বিশ্বাস তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। 

শনিবার সকালে  টাঙ্গাইলের মধুপুরে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি না আসলেও নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে। দলীয়ভাবে না আসলেও তাদের একাংশ নির্বাচনে আসতে পারে ও অন্যান্য দল নির্বাচনে অংশগ্রহণ করবে। আন্তর্জাতিক বিশ্ব নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করেই সিদ্ধান্ত গ্রহণ করবে। 

আওয়ামী লীগ বিএনপির জন্য সবসময় সংলাপের দরজা খোলা রাখবে বলে জানান মন্ত্রী।  তিনি বলেন, যে কোন সমস্যা সমাধানে সংলাপ সবচেয়ে ভাল উপায়। আওয়ামী লীগ সবসময় সংলাপকে স্বাগত জানাবে। তবে সংবিধানের আলোকেই সবকিছু হতে হবে।

মন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশে আবারও অরাজকতা তৈরির সর্বাত্মক চেষ্টা করছে। আন্দোলন সংগ্রামের নামে ২০১৪-১৫ সালের মতো সহিংসতার পুনরাবৃত্তি কঠোরভাবে মোকাবেলা করা হবে। তাদেরকে কোন হরতাল অবরোধ করতে দেয়া হবে না। 

বিএনপির আন্দোলন মানেই ব্যর্থতার পুনরাবৃত্তি উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, বিগত ১৪ বছরে বিএনপি কোন আন্দোলনে সফল হতে পারে নি। এবারও তারা ব্যর্থ হবে, ব্যর্থ হয়ে আবারও নতুন কর্মসূচি দিবে। এই ব্যর্থ আন্দোলনের পুনরাবৃত্তি চলতেই থাকবে৷ 

শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাফল্যের প্রশংসা করে মন্ত্রী বলেন, ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদ মধুপুর। শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি এ অঞ্চলের আলোকোজ্জ্বল বিদ্যাপীঠ। যা আমাদের মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মৃতিতে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। বিগত ৫০ বছরে এর সুনাম শুধু সারাদেশে নয়, দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে-যা গর্ব করার মতো। আশা করি, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
 
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও টানা ৫০ বছরের পরিচালনা কমিটর সভাপতি  নুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন  প্রতিষ্ঠানের অধ্যক্ষ বজলুর রশীদ খান।

মধুপুর শহীদ স্মৃতি অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব আবদুল আলীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার  শরফুদ্দীন, ইউএনও শামীমা ইয়াসমীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান,  সুবর্ণ  উদযাপন  কমিটির  আহবায়ক  লোকমান হোসেন, এলামনাই এসোসিয়েশনের সভাপতি আনোয়ার  হোসেন প্রমুখ।

জাতীয সঙ্গীত আর কৃষিমন্ত্রীসহ অতিথিদের কবুতর মুক্ত করার মাধ্যমে শুরু হওয়া সুবর্ণ জয়ন্তীর কর্মসূচিতে ছিল বিদ্যালয় শিক্ষকদের সম্মাননা, ক্রেস্ট প্রদান, বর্ণাঢ্য  শোভাযাত্রা ইত্যাদি। 

 

প্রীতি / প্রীতি

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি