কক্সবাজার প্রধান সড়কে ছিনতাই‚ছুরিকাঘাতে টমটম ড্রাইভার মিজান খুন
কক্সবাজার শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মহেশখালীর মিজান নামের এক টমটম চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রাতে বিডিআর ক্যাম্পের কাছাকাছি সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন সংলগ্ন প্রধান সড়কের আমগাছতলা নামক স্হানে এঘটনা ঘটে। ২৬ বছর বয়সি নিহত মোহাম্মদ মিজান মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকার আনসার উল্লাহর পুত্র।
মিজানের সাথে থাকা মোহাম্মদ হোসেন নামের এক ব্যক্তি জানান, শহর থেকে বাস টার্মিনালের টমটমের গ্যারেজে যাওয়ার পথে আমগাছতলায় ছিনতাইকারীরা টমটম চালক মিজানের মোবাইল ছিনিয়ে নিয়ে দৌঁড়ো পালিয়ে যাচ্ছিলো। এ সময় ছিনতাইকারীদের পিছু ধাওয়া করে মিজান, এক পর্যায়ে ছিনতাইকারিকে ধরে ফেলেন তিনি। এ সময় মিজানকে পেছন থেকে কোমরে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে মিজানের সাথে থাকা মোহাম্মদ হোসেন ছিনতাইকারীদের ধাওয়া করেও তাদের নাগাল পায়নি।
এদিকে আহত অবস্হায় সড়কে লুটে পড়ে মিজান, তার শরির থেকে বেশ রক্তক্ষরণ হচ্ছিলো। পরে মিজানের সাথে থাকা ওই ব্যক্তি তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।
ঘটনার পর রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।নিহতে লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গ প্রাঙ্গণে রয়েছেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied